আগামীর নেতৃত্বে বিনিয়োগ: স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানির CSR কার্যক্রম

সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের স্কাউটরাই আগামীর নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাজী নুরুল ইসলাম মডেল একাডেমী, বাগের বাজার, গাজীপুর-এর স্কাউটদের স্কাউট কার্যক্রমে অংশগ্রহণের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্থিক সহযোগিতা করতে পেরে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি গর্বিত। দায়িত্ববোধ, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও উন্নয়নমূলক কার্যক্রমে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি (ফিনিস পরিবার) সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।