বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাম, রুবেলা, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু থেকে বৃদ্ধ—কেউই এ ঝুঁকির বাইরে নয়। এমন পরিস্থিতিতে শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করাই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যাপক জনসচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং-এর পক্ষ থেকে বিনামূল্যে ফিনিস ব্র্যান্ডের বিভিন্ন ক্লিনিং ও হাইজেনিক পণ্য এবং হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাম রোগ সম্পর্কে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যভিত্তিক সচেতনতামূলক বোর্ড স্থাপন ও প্রদান করা হয় । এই উপলক্ষে হাসপাতালে এক সংক্ষিপ্ত পণ্য হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান- নুরজাহান সোলাইমান আজানী, ম্যানেজিং পার্টনার আদিবা আজানী, হাসপাতালের প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগে.জেনা.ডা. ইরতেকা রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ হাসনাত আহসান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হাসপাতাল পরিবেশ শুধু রোগ প্রতিরোধেই নয়, রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর অবদান রাখবে।
19
May
2026