সংক্রমণ ব্যাধি হাসপাতালে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং-এর CSR কার্যক্রম

বর্তমানে বাংলাদেশে মহামারী আকারে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে। এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সংক্রমণ ব্যাধি হাসপাতালে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং-এর পক্ষ থেকে ফিনিস ব্র্যান্ডের বিভিন্ন ক্লিনিং পণ্য এবং হাম রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তথ্যভিত্তিক সচেতনতামূলক বোর্ড বিনামূল্যে প্রদান করা হয়েছে। এই উপলক্ষে হাসপাতালে এক সংক্ষিপ্ত পণ্য হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত ম্যানেজিং পার্টনার আদিবা আজানী, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: আসমা খান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের দ্রুত সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং-এর এই উদ্যোগ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।